Logo
প্রিন্টের তারিখ: 30 July 2026 | প্রকাশের তারিখ: Jul 29, 2026

সংবাদ শিরোনাম : ঝালকাঠিতে যাত্রীবাহী বাস খাদে পড়ে সুপারভাইজার নিহত

ঝালকাঠিতে যাত্রীবাহী বাস খাদে পড়ে সুপারভাইজার নিহত
এইচ এম নাসির উদ্দিন, ঝালকাঠি:
ঝালকাঠিতে যাত্রীবাহী বাস খাদে পড়ে বাসের সুপারভাইজার নিহত হয়েছেন। এ ঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন বাসের অন্যান্য যাত্রীরা।


আজ সকাল  সাড়ে ১০টার দিকে ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক মহাসড়কের রায়াপুর বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মনির হোসেন নলছিটি উপজেলার ভৈরবপাশা এলাকার বাসিন্দা। তিনি নাহিদ সুপার পরিবহনের বাসের সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।
জানা গেছে, পিরোজপুরের মঠবাড়িয়া থেকে ছেড়ে আসা নাহিদ সুপার পরিবহনের একটি যাত্রীবাহী বাস একটি সিএনজি চালিত অটোরিকশাকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে উল্টে পড়ে। এ সময় বাসের নিচে চাপা পড়েন সুপারভাইজার মনির হোসেন। তবে বাসের অন্যান্য যাত্রীরা জানালার কাঁচ ভেঙে নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। পরে বাসটি উদ্ধার করা হয়।
ঝালকাঠি ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত উপসহকারী পরিচালক শ্রীবাস বাড়ৈ দুর্ঘটনা ও একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সট: শ্রীবাস বাড়ৈ, ভারপ্রাপ্ত উপ-সহকারী পরিচালক,  ফায়ার সার্ভিস ঝালকাঠি। 
© সকল কিছুর স্বত্বাধিকারীঃ নির‌পেক্ষ দর্পণ
সকল কারিগরি সহায়তায়ঃ ক্রিয়েটিভ ডিজাইন
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF