বনি আমিন(স্টাফ রিপোর্টার)
ভোলা জেলা বিএনপির কেন্দ্রীয় নেতা জিয়া ফরাজীর জন্মদিন উপলক্ষে দিনভর আনন্দ-উল্লাসে মেতে ওঠেন ভোলা সদর পূর্ব ইলিশা বিএনপির নেতা-কর্মীরা। সকাল থেকে দলীয় কার্যালয় ও বিভিন্ন ইউনিটে ছিল স্লোগান, মিছিল ও মিষ্টি বিতরণ।
দিনব্যাপী কর্মসূচির সমাপনী আয়োজন হিসেবে রাত ১০টার দিকে পূর্ব ইলিশা ১ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী, শানাজ ফরাজীর উদ্যোগে পূর্ব ইলিশা ব্র্যাক ব্যাংকের হলরুমে কেক কাটার মধ্য দিয়ে জন্মদিন উদযাপন করা হয়।
কেক কাটার অনুষ্ঠানে পূর্ব ইলিশার বিভিন্ন ইউনিটের বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। কেক কাটার পর জিয়া ফরাজীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় বক্তারা বলেন, জিয়া ফরাজী ভোলা জেলা বিএনপির একজন নিবেদিতপ্রাণ নেতা। তার রাজনৈতিক দূরদর্শিতা ও ত্যাগ দলের কর্মীদের অনুপ্রেরণা যোগায়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে জিয়া ফরাজীর ভূমিকা অগ্রণী।
ভোলা সদর পূর্ব ইলিশা ১ নং ওয়ার্ডের মেম্বার,পদপ্রার্থী শানাজ ফরাজী বলেন, “আজকের এই দিনে জিয়ার জন্য দোয়া করছি। তার আদর্শ বুকে ধারণ করে পূর্ব ইলিশার মানুষের সেবায় কাজ করে যাব। দলীয় শৃঙ্খলা ও ঐক্য বজায় রাখাই এখন আমাদের মূল লক্ষ্য।”
অনুষ্ঠানে পূর্ব ইলিশা ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের সভাপতি-সাধারণ সম্পাদকসহ বিভিন্ন ওয়ার্ডের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। পুরো আয়োজনজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।