মোঃ মমিন আলী নওগাঁ জেলা সংবাদদাতা:
নওগাঁ জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের বহুল প্রতীক্ষিত দ্বি-বার্ষিক নির্বাচন আগামী ১১ জুলাই ২০২৬ (শনিবার) অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে নির্বাচনের তফসিল ঘোষণা করেছে।
তফসিল ঘোষণার পর থেকেই জেলার টেলিভিশন সাংবাদিকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য লক্ষ্য করা যাচ্ছে। সম্ভাব্য প্রার্থীরা ভোটারদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, মতবিনিময় ও প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। একই সঙ্গে ভোটারদের মধ্যেও একটি উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
নির্বাচন কমিশন জানিয়েছে, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে ইতোমধ্যে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে সংগঠনের জন্য দক্ষ, যোগ্য ও দায়িত্বশীল নেতৃত্ব নির্বাচিত হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
জেলার টেলিভিশন সাংবাদিকরা মনে করছেন, এ নির্বাচন সংগঠনের ঐক্য, পেশাগত মর্যাদা ও সাংবাদিকদের অধিকার-কল্যাণ রক্ষায় নতুন দিগন্ত উন্মোচন করবে। নির্বাচনের মাধ্যমে একটি শক্তিশালী ও কার্যকর নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে—এমন প্রত্যাশাই সকলের।