মোঃ মমিন আলী নওগাঁ জেলা সংবাদদাতা:
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার মুর্শিদাবাদ এলাকার বাসিন্দা নারগিস বেগম (৮০) নামে এক বৃদ্ধা নিখোঁজ হয়েছেন। বুধবার (১ জুলাই) সকাল আনুমানিক ১০টা ৪৫ মিনিটে সাপাহারের জয়পুর তেলপাম্প থেকে জিরো পয়েন্টের মধ্যবর্তী এলাকা থেকে তিনি নিখোঁজ হন।
পরিবার সূত্রে জানা যায়, নারগিস বেগম নাচোল থেকে সাপাহারে আসছিলেন। পথে যানজটের কারণে তাকে জয়পুর তেলপাম্প এলাকায় নামিয়ে দেওয়া হয়। এরপর থেকে তিনি পথ হারিয়ে ফেলেন এবং পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
নিখোঁজ হওয়ার সময় তার পরনে কালো বোরখা ছিল এবং সঙ্গে দুটি ব্যাগ ছিল।
কোনো সহৃদয় ব্যক্তি তার সন্ধান পেলে বা এ বিষয়ে তথ্য জানলে ০১৮৫০-৯৩৪১০৬ নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে বিশেষ অনুরোধ জানানো হয়েছে।