Logo
প্রিন্টের তারিখ: 31 July 2026 | প্রকাশের তারিখ: Jul 29, 2026

সংবাদ শিরোনাম : নওগাঁর পোরশায় ১০ বছরের শিশু নিখোঁজ উৎকণ্ঠায় পরিবার

নওগাঁর পোরশায় ১০ বছরের শিশু নিখোঁজ উৎকণ্ঠায় পরিবার
মোঃ মমিন আলী, নওগাঁ জেলা সংবাদদাতা:
নওগাঁ জেলার পোরশা উপজেলার দিঘীপাড়া গ্রামের বাসিন্দা ইমরান আলীর ১০ বছর বয়সী ছেলে মোঃ আরিফ বিল্লা গত ২৮ জুন ২০২৬ (রোববার) বিকেল থেকে নিখোঁজ রয়েছে। এরপর থেকে পরিবারের সদস্যরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

পরিবার সূত্রে জানা যায়, রোববার বিকেলে বাড়ি থেকে বের হওয়ার পর আরিফ বিল্লা আর ফিরে আসেনি। আত্মীয়স্বজন, প্রতিবেশী ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ নেওয়া হলেও এখন পর্যন্ত তার কোনো হদিস মেলেনি। প্রিয় সন্তানের সন্ধান না পেয়ে পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।

নিখোঁজ শিশুটির সন্ধান পেয়ে থাকলে বা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে ০১৩২০-১২৩৮৫০ নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে বিশেষ অনুরোধ জানানো হয়েছে।

পরিবারের প্রত্যাশা, কোনো সহৃদয় ব্যক্তি শিশুটির সন্ধান পেলে দ্রুত তাদের সঙ্গে যোগাযোগ করবেন, যাতে তাকে নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে আনা সম্ভব হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারীঃ নির‌পেক্ষ দর্পণ
সকল কারিগরি সহায়তায়ঃ ক্রিয়েটিভ ডিজাইন
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF