Logo
প্রিন্টের তারিখ: 31 July 2026 | প্রকাশের তারিখ: Jul 31, 2026

সংবাদ শিরোনাম : ফুলবাড়ীয়ায় মাদক সেবনের দায়ে একজনের কারাদণ্ড

ফুলবাড়ীয়ায় মাদক সেবনের দায়ে একজনের কারাদণ্ড
এস এ হাসিব,ফুলবাড়ীয়া (ময়মনসিংহ):
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় মাদক সেবনের দায়ে কামাল হোসেন (৪৬) নামে এক ব্যক্তিকে কারাদণ্ড প্রদান করে জেলহাজতে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন ২০২৬) উপজেলার রাধাকানাই ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের মধ্যেপাড়া এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ দণ্ড দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দণ্ডপ্রাপ্ত কামাল হোসেন দীর্ঘদিন ধরে মাদক সেবন ও মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। অভিযানের সময় তাকে নেশাগ্রস্ত অবস্থায় আটক করা হলে ভ্রাম্যমাণ আদালত তাকে কারাদণ্ড প্রদান করেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহিদুল ইসলাম সোহাগ। তিনি বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। নেশাগ্রস্ত ব্যক্তিকে আইনের হাতে তুলে দিতে সহযোগিতা করায় রঘুনাথপুরবাসীকে ধন্যবাদ জানাই।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারীঃ নির‌পেক্ষ দর্পণ
সকল কারিগরি সহায়তায়ঃ ক্রিয়েটিভ ডিজাইন
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF