Logo
প্রিন্টের তারিখ: 23 June 2026 | প্রকাশের তারিখ: Jun 23, 2026

সংবাদ শিরোনাম : আসন্ন এইচএসসি /আলিম /এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষা/২৬ সুষ্ঠু ভাবে অনুষ্ঠানের লক্ষ্য মত বিনিময় সভা

আসন্ন এইচএসসি /আলিম /এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষা/২৬ সুষ্ঠু ভাবে অনুষ্ঠানের লক্ষ্য মত বিনিময় সভা
মকবুল হোসেন,ময়মনসিংহ জেলা সংবাদদাতা:
ময়মনসিংহে আসন্ন এইচএসসি/আলিম/এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষা-২০২৬ সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে ​এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় 
আজ ২৩ জুন মঙ্গলবার ২০২৬ খ্রি. বিকাল ০৪:০০ ঘটিকায় ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ, এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

​উক্ত মতবিনিময় সভায় ​প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  এস এম হুমায়ুন কবির সরকার, ময়মনসিংহ  বিভাগীয় কমিশনার। 

​মোঃ সাইফুর রহমান, ময়মনসিংহ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট,  এই মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন। 

​আসন্ন উচ্চ মাধ্যমিক ও সমমান  পরীক্ষাসমূহ সম্পূর্ণ নকলমুক্ত, সুনিয়ন্ত্রিত ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে সভায় বিস্তারিত আলোচনা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারীঃ নির‌পেক্ষ দর্পণ
সকল কারিগরি সহায়তায়ঃ ক্রিয়েটিভ ডিজাইন
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF