Logo
প্রিন্টের তারিখ: 23 June 2026 | প্রকাশের তারিখ: Jun 23, 2026

সংবাদ শিরোনাম : ২নং চৈক্ষ্যং ইউনিয়নে নির্বাচনী আবহ, আলোচনায় সাবেক বিএনপি সভাপতি নুরুল আমিন

২নং চৈক্ষ্যং ইউনিয়নে নির্বাচনী আবহ, আলোচনায় সাবেক বিএনপি সভাপতি নুরুল আমিন
বান্দরবান জেলা সংবাদদাতা:
আলীকদম উপজেলার ২নং চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদের আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি শুরু করেছেন বিশিষ্ট সমাজসেবক, রাজনৈতিক ব্যক্তিত্ব ও ২নং চৈক্ষ্যং ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নুরুল আমিন। তাঁর গণসংযোগ, সামাজিক কর্মকাণ্ড এবং দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতাকে কেন্দ্র করে ইউনিয়নজুড়ে ভোটারদের মধ্যে ব্যাপক আলোচনা ও আগ্রহ সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের মতে, নুরুল আমিন দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক, মানবিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। রাজনৈতিক দায়িত্ব পালনের পাশাপাশি তিনি অসহায় মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ-মাদ্রাসা ও বিভিন্ন জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করে এলাকায় একটি গ্রহণযোগ্য অবস্থান তৈরি করেছেন।

চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে নুরুল আমিন বলেন, মানুষের সেবাই আমার মূল লক্ষ্য। চৈক্ষ্যং ইউনিয়নের প্রতিটি মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করা, অবহেলিত এলাকার উন্নয়ন, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক ইউনিয়ন পরিষদ গঠন এবং তরুণদের কর্মমুখী উদ্যোগে সম্পৃক্ত করাই আমার অঙ্গীকার। জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে ইউনিয়নবাসীর প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করবো।

চৈক্ষ্যং বাজারের ব্যবসায়ী আব্দুল কাদের বলেন, নুরুল আমিন দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থেকেছেন। রাজনৈতিক পরিচয়ের বাইরে একজন মানবিক মানুষ হিসেবে তাঁর গ্রহণযোগ্যতা রয়েছে। তিনি নির্বাচনে এলে ভোটাররা একটি শক্তিশালী বিকল্প পাবেন।

শিক্ষক মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পরিকল্পিত উদ্যোগ প্রয়োজন। ইউনিয়নের উন্নয়নে নুরুল আমিনের চিন্তা-ভাবনা ইতিবাচক বলে সাধারণ মানুষ আশা করছে।

এদিকে তাঁর নির্বাচনী তৎপরতা ঘিরে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড, গ্রাম ও বাজারে আলোচনা বাড়ছে। সাধারণ ভোটারদের মতে, শিক্ষা, স্বাস্থ্য, সড়ক যোগাযোগ, কৃষি উন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে কার্যকর নেতৃত্বের প্রয়োজন রয়েছে। সেই বিবেচনায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে নুরুল আমিনকে নিয়ে আগ্রহ বাড়ছে।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাবেক ইউনিয়ন বিএনপি সভাপতি হিসেবে নুরুল আমিনের রয়েছে দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও তৃণমূল পর্যায়ে বিস্তৃত যোগাযোগ। পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার কারণে সাধারণ ভোটারদের মধ্যেও তাঁর একটি ইতিবাচক ভাবমূর্তি তৈরি হয়েছে। ফলে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি অন্যতম আলোচিত ও শক্ত অবস্থানে থাকা সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন।
© সকল কিছুর স্বত্বাধিকারীঃ নির‌পেক্ষ দর্পণ
সকল কারিগরি সহায়তায়ঃ ক্রিয়েটিভ ডিজাইন
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF