Logo
প্রিন্টের তারিখ: 22 June 2026 | প্রকাশের তারিখ: Jun 22, 2026

সংবাদ শিরোনাম : কালিয়াকৈরে কাবিটা ও কাবিখার ২ কোটি ৫৬ লাখ টাকার চেক বিতরণ

কালিয়াকৈরে কাবিটা ও কাবিখার  ২ কোটি ৫৬ লাখ টাকার চেক বিতরণ
শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর)
গাজীপুরের কালিয়াকৈর উপজেলা অডিটোরিয়ামে "কাবিটা ও কাবিখার"আওতায় বিভিন্ন প্রতিষ্ঠানে  চেক বিতরণ করা হয়েছে। চেকবিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো: মজিবুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফখরুল হুসাইন । কালিয়াকৈর পৌরসভার নির্বাহী কর্মকর্তা জাহিদ আদনান এর সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত হয়ে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির সহ-শ্রমবিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান, সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন, কালিয়াকৈর উপজেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ, বাংলাদেশ সড়ক পরিবহন ও শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয়  কমিটির ক্রীড়া ও বিনোদন বিষয়ক সম্পাদক দেওয়ান মো: জসিম উদ্দিন, এ কে আজাদ সহ উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে উপজেলার মসজিদ,মন্দির সামাজিক উন্নয়নের জন্য ২কোটি ৫৬ লাখ টাকার টি আর প্রকল্পের ১০১টি ও কাবিখা প্রকল্পের ৪৪টিসহ মোট ১৪৫টি চেক বিতরণ  করা হয়। সেই সাথে  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ সহ কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জলাতঙ্ক ও সাপে কামড়ের প্রতিষেধক উপকরণ প্রদান করা হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারীঃ নির‌পেক্ষ দর্পণ
সকল কারিগরি সহায়তায়ঃ ক্রিয়েটিভ ডিজাইন
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF