Logo
প্রিন্টের তারিখ: 22 June 2026 | প্রকাশের তারিখ: Jun 21, 2026

সংবাদ শিরোনাম : ‎বেনাপোল আইসিপি সীমান্তে প্রায় ১০ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

‎বেনাপোল আইসিপি সীমান্তে প্রায় ১০ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক
সেলিম রেজা তাজ,স্টাফ রিপোর্টারঃ 
‎যশোর সীমান্তে অভিযান চালিয়ে অবৈধ চোরাচালানী মালামাল আটক করেছে ৪৯ বিজিবি।
‎
‎আজ রবিবার (২১ জুন) সারাদিন যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর বেনাপোল বিওপি ও বেনাপোল আইসিপি’র সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় ৬৭টি শাড়ী, ০২টি কম্বল, ১১৪ কেজি ফুসকা, ৪.৫ কেজি জিরা, ১০৮টি খাদ্য সামগ্রী, ৩.৫ কেজি কিসমিস, ০.৫ কেজি চা-পাতা, ২৪ প্যাকেট পাতার বিড়ি, ০১ প্যাকেট সন পাপড়ী, ১৫০০টি চকলেট এবং ৭৩৮টি কসমেটিক্স সামগ্রী আটক করে। আটককৃত মালামালের মূল্য ৯,৭০,৮০০/-(নয় লক্ষ সত্তর হাজার আটশত) টাকা। 
‎
‎এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।
© সকল কিছুর স্বত্বাধিকারীঃ নির‌পেক্ষ দর্পণ
সকল কারিগরি সহায়তায়ঃ ক্রিয়েটিভ ডিজাইন
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF