Logo
প্রিন্টের তারিখ: 22 June 2026 | প্রকাশের তারিখ: Jun 21, 2026

সংবাদ শিরোনাম : পঞ্চগড় পৌর যুবদলের সাবেক সদস্য সচিব নুরুল ইসলাম দিপুকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুবদল

পঞ্চগড় পৌর যুবদলের সাবেক সদস্য সচিব নুরুল ইসলাম দিপুকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুবদল
পঞ্চগড় সংবাদদাতা:
পঞ্চগড় পৌর যুবদলের সাবেক সদস্য সচিব  নুরুল ইসলাম দীপু কে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা বাহিনীর কর্তব্যকাজে বাধা দেওয়ার সুস্পষ্ট অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে।
শনিবার (২০ জুন) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দিপু ইসলামকে যুবদলের প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বহিষ্কৃত ব্যক্তির কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল গ্রহণ করবে না। একই সঙ্গে যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিটি স্বাক্ষর করেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া।
প্রতিবাদলিপিতে বলা হয়েছে, দিপু ইসলাম বর্তমানে যুবদলের কোনো পদে বা দায়িত্বে নেই এবং তার ব্যক্তিগত কর্মকাণ্ডের দায় দল বহন করবে না।
© সকল কিছুর স্বত্বাধিকারীঃ নির‌পেক্ষ দর্পণ
সকল কারিগরি সহায়তায়ঃ ক্রিয়েটিভ ডিজাইন
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF