Logo
প্রিন্টের তারিখ: 21 June 2026 | প্রকাশের তারিখ: Jun 21, 2026

সংবাদ শিরোনাম : শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ওয়ার্ড যুবদল সভাপতিকে বহিষ্কার

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ওয়ার্ড যুবদল সভাপতিকে বহিষ্কার
ষ্টাফ রিপোর্টার
দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়ন যুবদলের ১ নম্বর ওয়ার্ড সভাপতি মো. সোরহাব উদ্দিনকে প্রাথমিক সদস্যপদসহ দলের সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন) খিদিরপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মো. আপন ভূঁইয়া ও সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হাবিব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী মো. সোরহাব উদ্দিনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে তাকে প্রাথমিক সদস্যপদসহ দলের সকল পদ ও দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়।

এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে অবহিত করার জন্য বিজ্ঞপ্তির অনুলিপি মনোহরদী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সদস্য সচিব এবং খিদিরপুর ইউনিয়ন বিএনপির নিকট প্রেরণ করা হয়েছে বলে জানানো হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারীঃ নির‌পেক্ষ দর্পণ
সকল কারিগরি সহায়তায়ঃ ক্রিয়েটিভ ডিজাইন
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF