Logo
প্রিন্টের তারিখ: 07 August 2026 | প্রকাশের তারিখ: Aug 6, 2026

সংবাদ শিরোনাম : নোয়াখালীর চাটখিলে পুকুরে ডুবে দুই শিশুকন্যার করুণ মৃত্যু

নোয়াখালীর চাটখিলে পুকুরে ডুবে দুই শিশুকন্যার করুণ মৃত্যু
প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের,নোয়াখালী:
নোয়াখালীর চাটখিল উপজেলা-এ গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

শনিবার (২০ জুন) দুপুর ২টার দিকে উপজেলার রামনারায়ণপুর ইউনিয়ন-এর ৬ নম্বর ওয়ার্ডের আজম উদ্দিনের বাড়িতে এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো একই এলাকার আব্দুল মান্নানের মেয়ে রোকেয়া (৯) ও রহিমা (৭)। তাদের আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে বসতঘরের পাশের পুকুরে গোসল করতে যায় দুই বোন। গোসলের একপর্যায়ে ছোট বোন রহিমা ঘাট থেকে পা পিছলে পানিতে পড়ে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে বড় বোন রোকেয়াও পানিতে ডুবে যায়। দীর্ঘ সময় ধরে তাদের কোনো খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।
পরে একই বাড়ির বেলাল নামের এক ব্যক্তি পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ভাসমান অবস্থায় রহিমাকে দেখতে পান। এরপর বাড়ির লোকজন দ্রুত পুকুরে নেমে দুই বোনকে উদ্ধার করেন। তবে তাদের উদ্ধার করে ওপরে তোলার আগেই দুই শিশুর মৃত্যু হয়।

ঘটনার পর স্বজনদের আহাজারিতে পুরো এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। প্রতিবেশীরা জানান, দুই বোন ছিল অত্যন্ত শান্ত ও সবার প্রিয়। তাদের এমন করুণ মৃত্যু কেউ মেনে নিতে পারছেন না।
এ বিষয়ে আব্দুল মোন্নাফ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে একসঙ্গে দুই শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় গভীর শোক নেমে এসেছে। স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
© সকল কিছুর স্বত্বাধিকারীঃ নির‌পেক্ষ দর্পণ
সকল কারিগরি সহায়তায়ঃ ক্রিয়েটিভ ডিজাইন
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF