মোঃ কামরান হোসেন,পূর্বধলা(নেত্রকোনা)
বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয় করন প্রকল্পের আওতায় গ্ৰাম আদালত সক্রিয় করন প্রকল্পের কর্মপালা পরিদর্শনের লক্ষ্য অতিরিক্ত সচিব, স্থানীয় সরকার বিভাগ ও জাতীয় প্রকল্প পরিচালক। বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয় করন ৩য় পর্যায় প্রকল্প,সুরাইয়া আক্তার জাহান এবং মোহাম্মদ সামছুল হক, যুগ্মসচিব স্থানীয় সরকার বিভাগ নেত্রকোনা জেলা সফর শেষে ১১নং গোহালাকান্দা ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন ২০ জুন,২০২৬ ইং রোজ- শনিবার সকাল ১১ ঘটিকায়।
পরিদশন কালে গোহালাকান্দা ইউনিয়ন পরিষদ বিভিন্ন কার্যক্রম ও রেজিস্ট্রার সমূহ পর্যালোচনা করা হয়। গ্ৰাম আলাদত কার্যক্রম সুষ্ঠু ও স্বচ্ছতার সাথে পরিচালনা সহ নতুন রেজিষ্ট্রার তৈরি ও হালনাগাদ করতে বলা হয়, পাশাপাশি জম্ম মৃত্য নিবন্ধের কাজ গুরুত্ব সহকারে পরিচালনার জন্য পরামর্শ দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের ভবন, কৃষিবিষয়ক পরিত্যক্ত ভবনের সমস্যা সমাধানের জন্য উপজেলা নির্বাহি কর্মকর্তাকে নির্দেশ প্রদান করা হয়। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার, বৃক্ষ রোপন প্রস্তুতির অংশ হিসেবে পরিষদের অভ্যন্তরে চাড়া রোপন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন পূর্বধলা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শফিকুল ইসলাম ,১১নং গোহালাকান্দা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন ফজল সহ সকল ইউপি সদস্যগন,প্রশাসনিক কর্মকর্তা হাসিন ইসরাক নিউটন, উদ্যোক্তা সাদ্দাম হোসেন, গ্ৰাম পুলিশবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন শ্যামগন্জ প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক
মোঃ আল ইমরান, শ্যামগন্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক
মোঃ কামরান হোসেন সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।