Logo
প্রিন্টের তারিখ: 20 June 2026 | প্রকাশের তারিখ: Jun 20, 2026

সংবাদ শিরোনাম : ‎গফরগাঁওয়ে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ

‎গফরগাঁওয়ে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ
গফরগাঁও সংবাদদাতা:
ময়মনসিংহের গফরগাঁওয়ে ১১ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে প্রলোভন দেখিয়ে ধ*র্ষণ ও সেই ঘটনার ভিডিও ধারণের অভিযোগ উঠেছে স্থানীয় এক মুদি ব্যবসায়ীর বিরুদ্ধে। পরে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে পুনরায় ধর্ষণের চেষ্টার অভিযোগও করা হয়েছে।
‎
‎অভিযুক্ত আল আমিন (৩৩) উপজেলার বারবাড়িয়া ইউনিয়নের লক্ষণপুর গ্রামের নয়াপাড়া এলাকার প্রবাসী তাইজুল ইসলামের ছেলে। তিনি স্থানীয়ভাবে মুদি ব্যবসার সঙ্গে জড়িত বলে জানা গেছে।
‎
‎স্থানীয় সূত্র ও অভিযোগ থেকে জানা যায়, আল আমিন কৌশলে ওই মাদ্রাসাছাত্রীর সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করে তাকে প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন। এ সময় তিনি ঘটনাটির ভিডিও ধারণ করেন বলেও অভিযোগ রয়েছে।
‎
‎অভিযোগে আরও বলা হয়, গত ১৮ জুন দুপুরে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে অভিযুক্ত আল আমিন ভুক্তভোগীর পথরোধ করেন। পূর্বে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাকে পুনরায় নির্জন স্থানে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন।
‎
‎এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
‎
‎তবে এ বিষয়ে অভিযুক্ত আল আমিনের বক্তব্য পাওয়া যায়নি। তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও সম্ভব হয়নি।
‎
‎গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারীঃ নির‌পেক্ষ দর্পণ
সকল কারিগরি সহায়তায়ঃ ক্রিয়েটিভ ডিজাইন
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF