মোঃ ইলিয়াছ খান (সালথা উপজেলা) ফরিদপুর:
ফরিদপুরের সালথা উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও সোনাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খাইরুজ্জামান বাবু মোল্যা (৪৮)কে গ্রেপ্তার করেছে পুলিশ, বিস্ফোরকদের বাইরে দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। আজ সোমবার (১৫ জুন) বিকাল ৩ টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের নটখোলা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তুমি সোনাপুর ইউনিয়নের চান্দাখোলা গ্রামের আব্দুল কুদ্দুস মোল্লার ছেলে।
পুলিশ ও স্থানের ক্ষেত্রে জানা গেছে, ২০২৫ সালে দায়ের হওয়া একটি মারামারি ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় খায়রুজ্জামান বাবু মোল্লা আসামি ছিলেন। দীর্ঘদিন ধরে তাকে খুঁজছিল আইন শৃঙ্খলা বাহিনী। আজ গোপন সংবাদের ভিত্তিতে সালথা থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বাবলুর রহমান খান বলেন, ২০২৫ সালের একটি মারামারি ও বিস্ফোরক মামলায় খায়রুজ্জামান বাবুকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে আরো একাধিক মামলা রয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিন রয়েছে।